Popular Post

Posted by : Unknown বৃহস্পতিবার, ২৮ মে, ২০১৫



sk_pre_001
আসসালামু আলাইকুম,
আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের  পোস্ট শুরু করছি। আশা করি  সবাই  ভালো আছেন। আমিও আল্লাহ্‌র রহমতে ভালোই আছি। আজ আপনাদের জন্য নিয়ে এলাম আমাদের দেশের তৈরি একটি সফটওয়্যার সময় কথক । সময় কথক একটি ছোট প্রোগ্রাম, যা নির্দিষ্ট সময় পর পর আপনাকে সময় কথার মাধ্যমে জানিয়ে দিবে। এর আরেকটি সুবিধা হচ্ছে কম্পিউটার চালুর পর ঐ দিনের বাংলা এবং ইংরেজী তারিখ আপনাকে শুনাবে।
img_shop_screen3_screenshots
sk_pre_002 sk_pre_003

বৈশিষ্ট্যঃ-


  • কতক্ষণ পর পর সময় জানাবে তা ঠিক করে দিতে পারবেন (১৫ মিনিট, ৩০ মিনিট, নাকি প্রত্যেক ঘন্টায়!)
  • প্রত্যেক দিনের বাংলা (বাংলাদেশ) এবং ইংরেজী তারিখ শুনতে পারবেন।
  • অবশ্যই আকর্ষনীয় ইন্টারফেস
  • সফটওয়্যারের নিজস্ব ভলিউম নিয়ন্ত্রণের সুবিধা
  • খুব কম র‍্যাম খরচ করে এবং স্পিড এর ক্ষতি করে না
  • স্বয়ংক্রিয় আপডেট চেক
  • আর শিঘ্রই আসছে নতুন কণ্ঠ!

সাপোর্টেড অপারেটিং সিস্টেমঃ-


Windows Xp থেকে শুরু করে পরের সব অপারেটিং সিস্টেম (যেমনঃ Vista, Windows 7, Windows 8 ইত্যাদি) সাপোর্ট করবে। ৩২বিট এবং ৬৪বিট সাপোর্ট।

সর্বশেষ বেটা ভার্সনঃ-


Version: 0.0.0.41 Beta 2
Release No: 2
Release Date: 20 August 2013

ডাউনলোড লিঙ্কঃ-

 
EXE ফাইলের জন্য এখানে ক্লিক করুন-সাইজ ৩.৮৮ মেগাবাইট ।

ZIP  ফাইলের জন্য এখানে ক্লিক করুন-সাইজ ৩.৮ মেগাবাইট ।

“বেটা ভার্সনের লিঙ্ক পরিবর্তনশীল, তাই যদি উপরের লিঙ্ক কাজ না করে তাহলে এখানে দেখতে পারেন”

ইনস্টলেশনঃ-


শুধু ডাউনলোড করে সাধারণ সফটওয়্যার ইনস্টলেশনের মতই ইনস্টল করতে হবে। কোন রানটাইম সাপোর্টের দরকার নেই।

তো ডাউনলোড করুণ আর দেখুন কোন সমস্যা/বাগ পান কিনা। আপনাদের যে কোন মতামত/ সমস্যা জানাতে কমেন্টস এ লিখুন -

সফটওয়্যারটির নির্মাতা- মোঃ মাহমুদুল হাসান সোহাগ এবং ওয়েব সাইট- ইমাজিনেটিভ ওয়াল্ড “

এ বেটা ভার্সনে যে শব্দ গুলো রেকর্ড করা হয়েছে তা তেমন পরিষ্কার না। এগুলো শুধু মাত্র পরীক্ষা করার জন্য দেয়া হয়েছে।

নোটঃ এ প্রোগ্রামটি সিস্টেমের কোন ফাইল এবং সেটিংস এর পরিবর্তন করে না। তাই এটি নির্দিধায় ব্যবহার করতে পারবেন। অবশ্যই ভাইরাস মুক্ত।

বিঃদ্রঃ-এই পোষ্টটি তৈরি করতে এবং সফটওয়্যারটি শেয়ার করার জন্য  ইমাজিনেটিভ ওয়াল্ড ” এর ডেভেলপারদের অনুমতি নিয়ে করা হয়েছে।

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © Creative Computer | IT Tips & Triks - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -