Popular Post

Posted by : Unknown সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪

আমরা পিসি ব্যবহারকারীরা প্রায়ই অপ্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল দিতে দিতে প্রিয় কম্পিউটারটি ভড়িয়ে ফেলি। দেখতে মনে হয় আবর্জনায় উপচে পড়া একটি ডাস্টবিন। আমি নিজের চোখে দেখা অভিজ্ঞতাতেই আজকের পোষ্টটি লিখছি। 
আপনারা আরও জানেন, কম্পিউটার ফাস্ট বা কার্যক্ষম রাখার অন্যতম একটি উপায় হল পিসিতে অপ্রয়োজনীয় সফটওয়্যার আন-ইন্সটল করে দেওয়া। আমরা আন-ইন্সটল করা সবাই জানি। কিন্তু আমার আজকের বিষয় সফটওয়্যার আন-ইন্সটল করা শেখানো না। কোন সফটওয়্যারটি আপনার কম্পিউটারের জন্য ক্ষতিকর এবং কোন সফটওয়্যারটি আন-ইন্সটল করা আপনার জন্য জরুরী সেটি দেখিয়ে দেওয়া।

জেনে নিন আপনার পিসির কোন সফটওয়্যারটি ক্ষতিকর ?
আজ আপনাদের সাথে শেয়ার করছি Should I Remove It ? নামের একটি ছোট সফটওয়্যার মাত্র ২ মেগাবাইট। যা আপনাকে দেখিয়ে দিবে আপনার কোন সফটওয়্যারটি আপনার পিসির জন্য ক্ষতিকর এবং অপ্রয়োজনীয়। ভয় নেই! এটি আপনার পিসির প্রয়োজনীয় সফটওয়্যারটি রিমুভ করতে বলবেনা। কারণ, এটিই এর প্রধান গুণ।

জেনে নিন আপনার পিসির কোন সফটওয়্যারটি ক্ষতিকর ?
এই সফটওয়্যারটি মূলত কাজ করে সারা বিশ্বের ব্যবহারকারীদের দেয়া রিভিউ এবং বিভিন্ন এন্টিভাইরাসের নির্দেশনার উপর। অর্থাৎ, আপনার পিসিতে কোন সফটওয়্যার অপ্রয়োজনীয় কিংবা ভাইরাস অ্যাফেক্টেড হলে তাকে রিমুভ করার জন্য আপনাকে জানাবে। আপনি চাইলে রিমুভ করতেও পারেন আবার নাও করতে পারেন। আপনার পিসিতে ব্যবহার হয়না অথচ ইন্সটল করা আছে এমন সফটওয়্যারগুলো আন-ইন্সটল করতে সহায়তা করবে এই কাজের সফটওয়্যার।
  • প্রথমে এখানে ক্লিক করে ডাউনলোড করুন Should I Remove It ? সফটওয়্যার। 
  • ডাউনলোড করার পর ইন্সটল দিন সফটওয়্যারটি এবং ওপেন করুন। 
  • তারপর আপনার পিসিতে ইন্সটল করা সকল সফটওয়্যার এর তালিকা প্রদান করবে র‍্যাটিং সহ। 
  • অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো লাল রেটিং এ দেখাবে। অর্থাৎ এই সফটওয়্যারগুলো অপ্রয়োজনীয় এবং ক্ষতিকারক। 
  • যেগুলো আন-ইন্সটল বা রিমুভ করতে চান তাঁর উপর ক্লিক করলেই দুটি বাটন পাবেন। যথাঃ What is it? এবং Uninstall বাটন। 
  • What is it?  বাটন ক্লিক করলে সফটওয়্যারটি সম্পর্কে যাবতীয় বিশ্লেষণাত্মক তথ্য অনলাইনে পাবেন এবং Uninstall বাটন ক্লিক করলে সফটওয়্যারটি পিসি থেকে একেবারে রিমুভ করে দিতে পারবেন।

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © Creative Computer | IT Tips & Triks - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -