- Back to Home »
- পিসি তে নতুন পার্টিশন যোগ করুন , পার্টিশন এর সাইজ কমান বা বাড়ান একদম সহজে.....
Posted by : Unknown
রবিবার, ১ ডিসেম্বর, ২০১৩
আমাদের অনেক সময় হার্ড ডিস্ক এর পার্টিশন করার পার্টিশন এর জায়গা বাড়ানো বা কমানো প্রভৃতির প্রয়োজন হয় তখন আমরা কতই না
সফটওয়্যার খুঁজে বেড়ায় ; কখনো কখনো আবার প্যাচ ব্যবহার করে কোন কোন সফটওয়্যার কে ফুল ভার্সন ও করে ফেলি । আজ আমি
আপনাদের জন্য একটা খুব ভালো সফটওয়্যার নিয়ে এসেছি যেটা দিয়ে আপনি খুব সহজেই হার্ড ডিস্ক এর পার্টিশন এর সাইজ কমাতে বা
বাড়াতে পারবেন , নতুন পার্টিশন করতে পারবেন , হার্ড ড্রাইভ কে এরর এর জন্য চেক করতে পারবেন , পার্টিশন হাইড করতে পারবেন ,
একটা পার্টিশন এর পুরো কপি করতে পারবেন ; আরও আছে যেগুলো ডাউনলোড করলে বুঝতে পারবেন ।
তাহলে আর দেরি কেন এখুনি ডাউনলোড করে নিন সফটওয়্যার টা । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
তো চলুন এবার দেখি কিভাবে আপনি হার্ড ডিস্ক এর পার্টিশন বাড়াতে বা কমাতে পারবেন আর নতুন পার্টিশন তৈরি করতে পারবেন ।
প্রথমে দেখেনিন কি ভাবে নতুন পার্টিশন বানাতে পারবেন । নতুন পার্টিশন বানাবার জন্য আপনাকে হার্ড ডিস্ক এর কিছু জায়গা
Unllocated করতে হবে । সেটা কিভাবে করবেন তার জন্য নিচের ছবি দেখুন । প্রথমে আপনি সফটওয়্যারটা ইন্সটল করে ওপেন করুন । এরপর আপনি যে ড্রাইভ থেকে জায়গা কমাতে চান সেটাতে রাইট ক্লিক করুন ( আমি D Drive থেকে জায়গা কমাবো তাই D Drive সিলেক্ট করেছি ) ।
এরপর দেখবেন Move/Resize বলে একটা অপশন পাবেন সেটাতে ক্লিক করুন । এরপর একটা নতুন উইন্ডো পাবেন সেখানে
একটা ছবি পাবেন যেটার নিচে পার্টিশন এর সাইজ লেখা থাকবে । ছবিটাকে শেষ অথবা শুরুর প্রান্ত থেকে টানতে থাকুন , আপনার
হার্ড ডিস্ক এর পার্টিশন এর সাইজ কমিয়ে যত করতে চান তত যখন চলে আসবে ( যদি না আসে তাহলে তার নিচে থাকা arrow
গুলোতে ক্লিক করবেন দেখবেন একসময় পার্টিশন এর সাইজ ঠিকই আপনার মনমত চলে আসবে ) তখন ok তে ক্লিক করবেন ।এরপর দেখবেন কিছু জায়গা Unllocated হয়ে গেছে ।
সেখানে রাইট ক্লিক করুন দেখবেন Create বলে একটা অপশন পাবেন সেটাতে ক্লিক করুন । এরপর একটা নতুন উইন্ডো পাবেন সেটাতে
Lebel এর জায়গায় নাম দিন । এরপর Create as এ Primary নাকি Logical যেটা আপনার দরকার সেটা সিলেক্ট করুন ।
এরপর file system , cluster size দিন আর তারপর ড্রাইভ লেটার সিলেক্ট করে ok তে ক্লিক করুন ।সবশেষে বামদিকে একদম উপরে থাকা Apply তে ক্লিক করুন ।
এরপর নিচের মত একটা উইন্ডো এলে Yes এ ক্লিক করুন আর কিছুক্ষণ অপেক্ষা করুন ।
![]()
ব্যাস কাজ শেষ এরপর My Computer খুলে দেখুন তো আপনার একটা নতুন পার্টিশন তৈরি হয়েছে কিনা ! এভাবে আপনি খুব সহজেই হার্ড ডিস্ক এর পার্টিশন করতে পারবেন । এরপর চলুন দেখি কিভাবে পার্টিশন সাইজ বাড়াতে পারবেন ।
বাড়াবার জন্য আপনাকে কিছু জায়গা Unllocated করে রাখতে হবে । উপরে যেভাবে জায়গা Unllocated করলেন ঠিক সেভাবেই
Unllocated করুন । মনে রাখবেন আপনি যে ড্রাইভটার জায়গা বাড়াতে চান সেটার নিচের ড্রাইভটার থেকে জায়গা Unllocated
করবেন নাহলে কিন্তু কোনো লাভ হবে না ।Unllocated করা হয়ে গেলে যে ড্রাইভটার জায়গা বাড়াতে চান সেটাতে রাইট ক্লিক করুন । এরপর দেখবেন Extend বলে একটা নতুন
অপশন পাবেন সেটা সিলেক্ট করুন । এরপর একটা নতুন উইন্ডো খুলবে সেখান থেকে আপনি ঠিক কতটা জায়গা বাড়াতে চান সেটা সিলেক্ট করুন ,
যদি পুরো Unllocated স্পেসটাকে ব্যবহার করতে চান তাহলে পুরোটা সিলেক্ট করুন ।এরপর সবশেষে apply তে ক্লিক করে । এভাবে আপনি হার্ড ডিস্ক এর জায়গা কমাতে বা বাড়াতে পারবেন ।








