Popular Post

Posted by : Unknown রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩


Google -8- Services
প্রযুক্তি ডেস্কঃ  মানুষ  অনেকেই জানেন না গুগলের (Google) যুগান্তকারী বেশ কিছু আবিষ্কারের কথা। যা আমাদের লাইফস্টাইলে অনেক পরিবর্তন এনেছে। চলুন  গুগলের ৯টি আবিষ্কারের কথা জেনে  নিই:
গুগলের  গ্লাস
গুগলের বিখ্যাত সব আবিষ্কারের মাঝে গুগল গ্লাস বিশেষ উল্লেখযোগ্য। এর সাহায্যে ছবি তোলা, ভিডিও ধারণ, ম্যাপ দেখা, কল করা, ইমেইল পড়া, ম্যাসেজ আদান-প্রদান করা সহ নানান কাজ করা সম্ভব। গুগল গ্লাস এখন গ্রাহকদের কাছে Science Fiction হিসেবে কাজ করছে।

Chrome  বুক
গুগল Chrome বুক বাজারে আসে যা প্রজন্মকে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যান্য সকল ল্যাপটপের তুলনায় গুগল Chrome বুক ল্যাপটপের দাম বেশ কম। এতে Mac কিংবা Windows এর অ্যাপ সাপোর্ট করে না। তবে সম্প্রতি গুগল ১৩৯৯ ডলারের Chrome বুক বাজারে এনেছে যা ম্যাক বুকের মতোই কাজ করতে সক্ষম!
 ইন্টারনেট  বেলুন
গুগলের আরেকটি প্রধান আবিষ্কার হচ্ছে ইন্টারনেট বেলুন। বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশ সমূহের জন্য গুগল এই বেলুনের মাধ্যমে 3G গতির মত দ্রুত গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে পেরেছে। ভারতসহ অনেক গরিব দেশের জনগণ সরাসরি এই ইন্টারনেট বেলুনের সুবিধা উপভোগ করেছে।
গুগল গাড়ি
গুগোলের আরেকটি অসাধারণ উদ্ভাবন হচ্ছে গুগল কার, যা গুগল ম্যাপের সাহায্যে চলে এবং এতে কোনো ড্রাইভারের প্রয়োজন হয় না! ইতোমধ্যে গুগলের এই আত্মনির্ভরশীল গাড়ি বাজারে সাড়া জাগাতে পেরেছে।
Google     Street   View
গুগল Street View প্রকল্প প্রথম চালু হয় ২০০৭ সালে। সেই থেকে এটি সমানে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। Street View দিয়ে গুগল তার ব্যবহারকারীদের ইচ্ছেতে দেখতে চাওয়া বিশেষ কিছু জায়গার সরাসরি দৃশ্য ম্যাপ আকারে দেখায়। এক্ষেত্রে ব্যবহারকারীরা যদি চায় তবে red/cyan glasses দিয়ে ঐ সব স্থানের 3D দৃশ্য দেখতে পাবেন।
গুগল   ফাইবার
গুগল প্রথম কোনো কোম্পানি যারা সাধারণ গ্রাহকদের মাঝে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সরাসরি ইন্টারনেট পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে। গুগল আমেরিকার Missouri, Texas এবং Utah অঞ্চলে মাত্র ৭০ ডলারের বিনিময়ে ১TB ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিচ্ছে এবং ৫ Mbps গতির ইন্টারনেট সংযোগ মাত্র ২৫ ডলারে পাওয়া যাচ্ছে ১২ মাসের জন্য!
গুগলের   স্মার্টঘড়ি
গুগলের তৈরি স্মার্ট ঘড়ি স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করে সহজেই এর মাধ্যমে ইমেইল আদান- প্রদান সহ ম্যাসেজ এবং ফোন কল করা সম্ভব। তুলনা করতে গেলে স্মার্ট ঘড়ির সঙ্গে অনেকটাই মিলে যায় গুগল গ্লাস। এদিকে গুগলের স্মার্ট ঘড়ি তৈরির পর অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন Samsung, Sony, Pebble ইত্যাদি তাদের ব্র্যান্ডের স্মার্ট ঘড়ি তৈরি করছে।
এন্ড্রয়েড
গুগলের প্রধান ও অন্যতম আবিষ্কার হচ্ছে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম হচ্ছে গুগলের এন্ড্রয়েড। বিখ্যাত অনেক স্মার্টফোন কোম্পানি তাদের সেটে গুগলের এন্ড্রয়েড ব্যবহার করছে।


Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © Creative Computer | IT Tips & Triks - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -