- Back to Home »
- ল্যানে ফাইল শেয়ার করুন খুব সহজে
Posted by : Unknown
মঙ্গলবার, ২১ মে, ২০১৩
আজকাল অনেকের বাসায় দুটি পিসির বা ল্যাপটপ এর মাঝে ল্যান কানেকশান থাকে। ফাইল ও প্রিন্টার শেয়ার বা মাল্টিপ্লেয়ার গেম খেলতে ল্যানের প্রয়জোন হয়। অনেকেই বিভিন্ন জনের কাছে ল্যান বাবহারের কথা শুনেছেন, কিন্তু নিজে করতে পারেন নি। কেউ কেউ ল্যান কনেকশান করেও ফাইল শেয়ার করতে যেয়ে “Windows cannot access the \\Computername\\” মেসেজ পেয়েছেন। ল্যানের বিকল্প হিসেবে হয়ত USB Data Transfe Hub কিনতে চাচ্ছেন। কিন্তু দামের কারনে সম্ভব হচ্ছেনা। চিন্তার কিছু নেই। প্রোগ্রামাররা আমাদের কথা ভেবে একটি Open source সফটওয়্যার তৈরি করেছে যা দিয়ে খুব সহজে ফাইল শেয়ার করা যায়। চলুন দেখাই কিভাবে —
যা যা লাগবে
১) ল্যান কেবল, এটা যে কোনো কম্পিউটার এর দোকানে পাওয়া যায়। CAT-5/CAT-6 কেবল Crossover বা Straight কানেকশান করিয়ে নিন। কেনার সময় তাদের বলে দিন যে PC-to-PC না PC-to-Hub হিসেবে ইউস করবেন। দৈর্ঘ্য আপনার সুবিধা মত।
২) Lanshark software যা এখান থেকে ডাউনলোড করুন।
পদ্ধতি
প্রথমে চেক করে নিন আপনার পিসি এর LAN Port অন আছে কিনা। পিসি চালু হওয়ার সময় F2/Del/Esc চেপে Integrated NIC/On-board LAN কে Enable করে নিন।
ল্যানের ড্রাইভার যেন ইন্সটল করা থাকে। Widows Vista/7 এ অটো ড্রাইভার ইন্সটল হয়। তবে মাদারবোর্ড এর ওয়েবসাইট থেকে লেটেস্ট ড্রাইভার ডাউনলোড করে নিতে পারেন।
Lanshark ডাউনলোড করে Run করান। পোর্টেবল ভার্সন হলে lanshark-0.0.2.zip ফাইল টি কোনো জায়গা এ Extract করুন। তারপর lanshark.exe ফাইল টি ওপেন করুন।
