
ধাপ ২- এখন যে ডিভাইসটির স্পিড লিমিট করতে চান সেটির ম্যাক এড্রেস এ একটি আইপি পার্মানেন্ট করে দিতে হবে। এটি করার জন্য প্রথমে আপনার ডিভাইসটিকে আপনার ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট করুন।
এখন
রাউটারের DHCP Client List এ যান। আপনি ম্যাক আর আইপি সহ ডিভাইসটি দেখতে
পারবেন। আপনি যদি ম্যাক চিনতে না পারেন তাহলে ডিভাইসের ম্যাক ডিভাইস থেকে
দেখে নিন।


এখন Address Reservation এ যান। Add New তে ক্লিক করুন। নিচের মত দেখাবে।

MAC Address এখানে ডিভাইসটির ম্যাক এড্রেস দিন
Reserved IP Address এখানে আইপি এড্রেস দিন
Status এনাবল করুন

এখন রাউটারটি রিবুট করুন। ব্যস হয়ে গেলো আইপি পার্মানেন্ট করা।
ধাপ
৩- এখন আমরা দেখবো কিভাবে ১৯২.১৬৮.০.১০৫ আইপি তে স্পিড লিমিট করে দিতে
পারি। এর জন্য Bandwidth Control এ যেতে হবে। নিচের ছবির মত করে ইনপুট দিয়ে
সেভ করুন।

এখন Rules List এ গিয়ে Add New তে ক্লিক করুন। এবং নিচের ছবির মত ইনপুট দিন এবং Save করুন।

আমি ৫১২ কেবিপিএস দিয়েছি। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ব্যান্ডউইথ দিবেন।
ব্যাস হয়ে গেলো স্পিড লিমিট দেয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন