বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০১৪

IDM এর চেয়ে বেশি সুবিধাসম্পন্ন ডাউনলোডার (ব্যবহার করলে এটি প্রেমে পড়বেন অবশ্যই)



আমরা অনেকেই মুভি দেখতে পছন্দ করি। তাই প্রচুর পরিমানে মুভি ডাউনলোড করা হয়ে থাকে। কি দিয়ে ডাউনলোড করেন আপনি ? নিশ্চয়ই IDM !!! আর এজন্যই মাঝে মাঝে নেট কানেকশন ফেইল্ড হবার কারনে নিশ্চয়ই ডাউনলোড টাও ফেইল হয়ে যায় তাই না… আবার যদি মুভির পার্ট অনেক গুলো হয় তবে ১ ঘণ্টা পর পর এসে এসে নতুন পার্ট ডাউনলোড দেবার যন্ত্রণা পোহাতে হবে। একবারে যে ডাউনলোড দিয়ে ঘুমিয়ে যাব তার কোন উপায় নেই।
jdownloder
এই বার সকল সমস্যা, সকল যন্ত্রণা থেকে মুক্তি। JDownloder একটি চরম একটি ডাউনলোডার। আমি অনেক আগে থেকেই ব্যবহার করি, সত্যি অসাধারন কাজ করে এটি। ব্যবহার না করলে এটির সব সুবিধা বর্ণনা করা সম্ভব নয়। তবুও এক নজরে সুবিধা গুলো দেখে নেই।

বুধবার, ৯ এপ্রিল, ২০১৪

ক্লাউড কম্পিউটিং সম্পর্কে সংক্ষেপে সম্পূর্ণ ধারনা।

আমরা অনেকেই ক্লাউড কম্পিউটিং, ক্লাউড সার্ভার, ক্লাউড অ্যাপস ইত্যাদি শব্দ ব্যবহার করি কিন্তু এগুলো আসলে কি তা অনেকেই জানি না। মানুষের মুখে মুখে শুনে শুনে নিজেরা বলি। আশা করি আজকের এই পোস্টে সকলে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে ভাল ধারনা পাবেন।
Cloud-Computing ক্লাউড কম্পিউটিং হল কম্পিউটারের রিসোর্স গুলো মানে হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর সার্ভিস গুলো নেটওয়ার্ক এর মাধ্যমে প্রদান করা। একটু সহজ ভাবে বুঝিয়ে বলি। মনে করেন আপনি একটি প্রতিষ্ঠান ১০০০ জন কর্মীর ডাটা(নাম, ছবি, ঠিকানা, বয়স ইত্যাদি) এবং তাদের বেতনের হিসাব রাখতে চান। তাহলে আপনাকে সাধারন ভাবে কি করতে হবে ? একটি কাস্টমাইজ সফটওয়্যার কিনতে হবে এবং সেই ডাটা গুলো রাখার জন্য হার্ডডিস্ক এ জায়গাও রাখতে হবে। কিন্তু ক্লাউডে এত কিছু করার দরকার নাই শুধু আপনি মাসিক ফি দিয়েই সফটওয়্যার এবং অতিরিক্ত হার্ডওয়্যার না কিনেই অনলাইনে কাজ গুলো করতে পারবেন মুলত এটাই হল ক্লাউড কম্পিউটিং। ভাবতেই অবাক লাগে কোন সফটওয়্যার বা হার্ডওয়্যার এর প্রয়োজন নেই এই ক্লাউড কম্পিউটিং এ !!!