বর্তমানে আমাদের দেশের অনেক ইউসাররাই ব্যবহার করছেন Windows 7 কিন্তু
প্রবলেম একটাই তা হল অত্যাধুনিক গ্রাফিক্স সিস্টেমের কারনে যাদের পিসির RAM
বা Processor এর ক্ষমতা কম তারা প্রায়ই পিসি নিয়ে সমস্যায় পরেন তাদের পিসি
স্লো হয়ে যায়,আর আমার
এ টিউনটি মূলত তাদের জন্যই । আমি আপনাদের যে
প্রক্রিয়া বলব তার মাধ্যমে আপনারা যে কোন Pendrive,Memory কে RAM এর
সহকারি মেমোরিতে রূপান্তর করতে পারবেন।
প্রথমে আপনার পিসিতে
Pendrive বা Memorycard ঢোকান। এর পর My Computer এ যান । এরপর সেখানথেকে
আপনার Pendrive বা Memorycard এর Properties এ যান।

সেখাকার উপরের চিত্রের মতন ReadyBoost এ ক্লিক করুন ।সেখানে তিনটি অপশন দেখতে পাবেন ।
1. Do not use this device.
2. Dedicate this device to ReadyBoost.
3. Use this device.
এরপর
সেখানথেকে 3. Use this device. এ ক্লিক করুন এরপর চিত্রের মত আপনার ইচ্ছা
অনুযায়ী মেমোরি ব্যবহারের জন্য নির্ধারন করুন বা 2. Dedicate this device
to ReadyBoost. এ ক্লিক করার মাধ্যমে আপনার device এর সর্বোচ্চ খালি জায়গা
ReadyBoost এর জন্য ব্যবহার করুন ব্যস তা হলেই আপনার পেনড্রাইভ প্রস্তুত ।
এ পদ্ধতির ফলে আপনার পেনড্রাইভ আপনার RAM এর সহকারি মেমোরিতে রূপান্তরিত
হবে । একবার পরখ করেই দেখুন ।