
যুগের সাথে সাথে কম্পিউটারের ক্ষমতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে । আমার মনে আছে আমি প্রথম যে কম্পিউটার ব্যবহার করি তার হার্ডডিক্স ছিল ৮ জিবি । এখনকার লোকজন শুনলে হাসবে কারন তারা এখন পকেটে পেন ড্রাইভ নিয়ে ঘুরে ৩২জিবি । আর কম্পিউটারের হার্ডডিক্স তো টেরাবাইটের নিচে কিনেই না । চলুন এবার আমরা দেখি এই টেরাবাইটের পর কি থাকছে ! ও আর একটি কথা বলে রাখি ইংরেজিতে bit ও Byte দুটই b দিয়ে শুরু তাই bit বুঝাবার জন্য b (ছুট হাতের) আর Byte বুঝাবার জন্য B (বড় হাতের ) ব্যবহার করা হয় । যেমন আপনার ইন্টারনেট স্পিড ২৫৬ Kbs মানে প্রতি সেকেন্ডে গতি ২৫৬ বিট বা ৩২ KBs (
বাইট) { কারন ৮বিট = ১ বাইট }
এবার নিচের ছকটা খেয়াল করেন …
1024B = 1KB (Kilobyte)
1024KB= 1MB (Megabyte)
1024MB= 1GB (Gigabyte)
1024GB= 1TB (Terabyte)
1024TB=1PB (Petabyte)
1024PB=1EB (Exabyte)
1024EB=1ZB (Zettabyte)
1024ZB=1YB (Yottabyte)
1024YB= আমার জানা নাই
ও আর একটি কথা আমরা জানি কিলো মানে ১০০০ (হাজার) কিন্তু এখানে ১০২৪ ব্যবহার করা হয়েছে এর কারন হচ্ছে ১০২৪ বর্গমূল করা যায় কিন্তু ১০০০ কে বর্গমূল করা যায় না ।
১০০ কে যদিও বর্গমূল করা যায়, কিন্তু ১০ কে বর্গমূল করা যায়না। অথচ ১৬’র বর্গমূল ৪, আর ৪ এর বর্গমূল হল ২। যেমন ১৬ বিট, ৩২ বিট, ৬৪ বিট, এভাবে উপরের দিকে যাওয়া যায়। তা হলে দেখা যাচ্ছে, দশমিকের হিসাবে (মানে মেট্রিক পদ্ধতিতে) কম্পিউটার চলেনা। আস্তে আস্তে মানুষ তার উৎপত্তি স্থলের দিকে ফিরে যাবে। আগেকার দিনের হিসাব নিকাশ ছিল - টাকা-আনা, গন্ডা-কড়া, মণ, সের, ছটাক ইত্যাকারে। যেমন, ৪ পয়সায় এক আনা, ১৬ আনায় ১ টাকা (৬৪ পয়সা, মানে ঐ বর্গমূল ঠিক থাকা, আট আটা চৌষট্টি)। আবার ৪ টিতে ১ গন্ডা বা ১ হালি, ২০ গন্ডায় ১ পণ, ১৬ পণে ১ কণ। আবার ৫ তোলায় ১ ছটাক, ১৬ ছটাকে ১ সের, ৪০ সেরে ১ মণ। আমরা পড়েছিলাম মণের দাম যত টাকা, আড়াই সেরের দাম তত আনা। আবার সেরের দাম যত টাকা, ছটাকের দাম তত আনা। কি মজার তাইনা? জমির পরিমাপের হিসাবে এখনো চালু আছে - কড়া, গন্ডা, কুনি, কানি, বিঘা, একর ইত্যাদি। খোদ একর বা হেক্টরের মাঝেও দশমিকের হিসাব চলেনা। যেমন ১ একর সমান ৪৩৫৬০ বর্গফুট। ১ কানি সমান ১৭৪২৪ বর্গফুট। ১ বিঘা সমান ১৪৫২০ বর্গফুট। ১ শতাংশ সমান ৪৩৫.৬ বর্গফুট। ১ কড়া সমান ১৪৫.২ বর্গফুট। খোদ ফুটের মধ্যেও দশমিকের হিসাব নেই। ১২ ইঞ্চিতে ১ ফুট। ধন্যবাদ।
উত্তরমুছুন১ বাইট=কত শতাংশ
উত্তরমুছুন