সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪

মজিলা ফায়ারফক্স ব্রাউজারে বাংলা ফন্ট সমস্যা-সমাধান !

আমাদের অনলাইন বাঙ্গালী ব্যবহারকারীদের জন্য এক বড় সমস্যা ইন্টারনেটে বাংলা ফন্ট সমস্যা। প্রায়ই আমরা সাধারণত পিসি সেটাপ দেয়ার পর এই বাংলা ফন্ট সমস্যায় পড়ে থাকি। অনলাইনে বিভিন্ন বাংলা ব্লগ বা ওয়েব সাইটের ফন্টগুলো ব্রাউজারে সঠিকভাবে প্রদর্শন করেনা কিংবা অন্য যেকোন সমস্যা। সব ব্রাউজারেই এই সমস্যাগুলো ঘটে থাকে। তবে আজ আমি মজিলা ফায়ারফক্স ইন্টারনেট ব্রাউজারের জন্য সমাধানটি আপনাদের সাথে শেয়ার করব। এই ধরণের বাংলা ফন্ট সমস্যা সাধারণত Open Type Bengali Font এবং ছোট কিছু সেটিংস এর অভাবে হয়ে থাকে। তবে চলুন এই অভাব পূরণ করা যাক?

বাংলা ফন্ট সমস্যা এবং সমাধান


মজিলা ফায়ারফক্স ব্রাউজারে বাংলা ফন্ট সমস্যা সমাধানের পদ্ধতিঃ

  • আপনার পিসিতে যদি Open Type Bengali Font থেকে না থাকে তবে আপনাকে প্রথমে তা ডাউনলোড করে নিতে হবে। এমনই Open Type Bengali Font হল Vrinda Font। ডাউনলোড করে নিন Vrinda Font এখানে ক্লিক করে।   
  • এবার ফন্টটি ডাউনলোড করে এটিকে উইন্ডোজের ফন্ট ফোল্ডারে পেস্ট করতে হবে। এজন্য ডাউনলোড করা Vrinda ফন্টটি কপি করে Control Panel এ Font নামক ফোল্ডারে ঢুকে পেস্ট করুন।
  • এখন বাকি থাকল শুধু আপনার মজিলা ফায়ারফক্স ব্রাউজারের সেটিংস করা। এজন্য মজিলা ফায়ারফক্স ব্রাউজারে Tools>Option>Content>Advanced ক্লিক করুন এবং একটি পপআপ উইন্ডো পাবেন। এবার ওই ট্যাবে নিচের ছবি স্ক্রিনশটের মত করে সেটিংস সম্পন্ন করুন।
বাংলা ফন্ট সমস্যা-সমাধান
  •  এবার Ok বাটন চেপে কাজ শেষ করুন।
  • সর্বশেষে যেকোন বাংলা ব্লগ বা ওয়েব সাইট ভিজিট করে পরীক্ষা করুন যে আপনার পূর্বে ঘটিত ফন্ট সমস্যা এখন সমাধান হয়েছে কিনা?

জেনে নিন আপনার পিসির কোন সফটওয়্যারটি ক্ষতিকর ?

আমরা পিসি ব্যবহারকারীরা প্রায়ই অপ্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল দিতে দিতে প্রিয় কম্পিউটারটি ভড়িয়ে ফেলি। দেখতে মনে হয় আবর্জনায় উপচে পড়া একটি ডাস্টবিন। আমি নিজের চোখে দেখা অভিজ্ঞতাতেই আজকের পোষ্টটি লিখছি। 
আপনারা আরও জানেন, কম্পিউটার ফাস্ট বা কার্যক্ষম রাখার অন্যতম একটি উপায় হল পিসিতে অপ্রয়োজনীয় সফটওয়্যার আন-ইন্সটল করে দেওয়া। আমরা আন-ইন্সটল করা সবাই জানি। কিন্তু আমার আজকের বিষয় সফটওয়্যার আন-ইন্সটল করা শেখানো না। কোন সফটওয়্যারটি আপনার কম্পিউটারের জন্য ক্ষতিকর এবং কোন সফটওয়্যারটি আন-ইন্সটল করা আপনার জন্য জরুরী সেটি দেখিয়ে দেওয়া।

জেনে নিন আপনার পিসির কোন সফটওয়্যারটি ক্ষতিকর ?

আপনার কম্পিউটার থেকে রিমুভ করে ফেলুন সব ফাঁকা ফোল্ডার এবং ডুপলিকেট ফাইল


আপনার কম্পিউটারের একটি চরম বিরক্তির কারণ অনেক অনেক ফাঁকা ফোল্ডার পড়ে থাকা এবং ডুপলিকেট ফাইল এর সমাহার। আপনার অজান্তেই এক সময় আপনার পিসি ভর্তি হয়ে যায় অনেক ফাঁকা ফোল্ডারে এবং এক ফাইলের একাধিক ডুপলিকেটে। কিন্তু সেগুলোর পরিমাণ যখন বেশি হয়ে যায় তখন আপনি কোন সফটওয়্যার এর সাহায্য ছাড়া কোন কুল কিনারা করতে পারবেন না। আজ শেয়ার করছি একটি প্রিমিয়াম সফটওয়্যার এর ৩০ দিনের ট্র্যায়াল ভার্সন। শুধু সফটওয়্যার নয়। শেয়ার করছি কিভাবে আপনার পিসি থেকে এই সফটওয়্যার দ্বারা সব অযথা ফাঁকা ফোল্ডার এবং ডুপলিকেট ফাইলগুলো ডিলেট করবেন। 
আপনার কম্পিউটার থেকে রিমুভ করে ফেলুন সব ফাঁকা ফোল্ডার এবং ডুপলিকেট ফাইল
প্রথমেই ডাউনলোড করে নিন Glary Utilities Pro 5.7 । ডাউনলোড হয়ে গেলে ঝটপট ইন্সটল দিয়ে নিন। এখন চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে।